বেলুড় হাই স্কুল
প্রতিষ্ঠিত ১৮৫৫
"স্মৃতির পাতায় ধুলো জমেছে, হৃদয় আজ উচাটন—
সুরের ছন্দে মিলবে সখা, ডাকছে প্রাণের এই প্রাঙ্গণ।"
সুধী,
বেলুড় হাই স্কুল-এর পথ চলা শুরু ১৮৫৫ খ্রিস্টাব্দে। আগামী ২০৩০ সালে এই বিদ্যালয় ১৭৫ বছরে পদার্পণ করবে—এ বড়ো গৌরবের কথা।
নিয়মের দিনগুলো পার হয়ে চলেছে অনুভবের আনাচে-কানাচে। সময়ের আবর্তে সবাই ব্যস্ত হলেও শিক্ষার্থীদের হৃদয়ের ছাড়পত্র এই বিদ্যালয়ের ধুলিকণায় মিশে আছে।
আসুন, তাদের শৈশবের প্রাণের আঙিনায় আরও এক বার মিলিত হই—একটি বিশেষ পুনর্মিলন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেটি এই বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপনের পরিকল্পনাকে আরও দৃঢ় করবে।
পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
৩১.০১.২০২৬
শনিবার
'ঐতিহ্যের ধারা' ও 'স্মৃতির খেয়া'
এই দুইয়ের মিলন মেলায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। বনপথের বাঁকে যেমন নতুন বিস্ময় থাকে, আমাদের এই ক্ষুদ্র আয়োজনেও আপনাদের জন্য রইল তেমনি আন্তরিক অভ্যর্থনা। আপনার প্রাণবন্ত উপস্থিতি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে।
আমরা আপনার অপেক্ষায় রইলাম।
আহ্বায়ক
শ্রী রাতুল বিশ্বাস
সদস্য, পরিচালন সমিতি
নমস্কারান্তে
সঙ্গীতা হাজরা
সভাপতি
বার্ষিক অনুষ্ঠানের নির্ঘণ্ট
সকাল ১১:০০
বিবেকানন্দ ও বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান
সকাল ১১:১৫
প্রদীপ প্রজ্বলন, উদ্বোধনী সঙ্গীত ও সম্ভাষণ
দুপুর ১২:০০
অতিথিবরণ ও তাঁদের বক্তব্য
দুপুর ১২:৩০
প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অভ্যর্থনা এবং ম্যাগাজিন প্রকাশ
দুপুর ১:০০
কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান
দুপুর ২:০০
ছাত্রছাত্রীদের সঙ্গীতানুষ্ঠান
দুপুর ২:১৫
প্রাক্তন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা
দুপুর ২:৪৫
প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব
বিকাল ৪:০০
ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান
বিকাল ৪:১৫
সভা সমাপ্তি সম্ভাষণ