Belur High School

A Higher Secondary Govt.-Sponsored Educational Institution

একাদশ শ্রেণীতে ভর্তি ২০২৬-২৭

অনলাইন ভর্তি প্রক্রিয়ার নির্দেশিকা

ভর্তি প্রক্রিয়া সমাপ্ত

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ভর্তির পোর্টাল খুলবে: ১৮ জুন, ২০২৬ সময় ২ অপরাহ্ন (PM)
ভর্তির পোর্টাল বন্ধ হবে: ১৯ জুন, ২০২৬ সময় ১১ পূর্বাহ্ন (AM)

ভর্তির পর্যায়সমূহ (কীভাবে আবেদন করবেন)

ধাপ ১: ফর্ম পূরণ ও জমা দেওয়া

অনলাইনে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। ফর্ম জমা দেওয়ার পর আপনার আবেদনের স্ট্যাটাস "PENDING" (অপেক্ষমান) দেখাবে।

ধাপ ২: ভর্তির ফি প্রদান

ফর্ম জমার পর, পৃষ্ঠার নিচে থাকা "Pay Now" (এখন পেমেন্ট করুন) বোতামে ক্লিক করুন। পেমেন্ট সফল হলে আপনার স্ট্যাটাস পরিবর্তিত হয়ে "PAID" (জমা দেওয়া হয়েছে) দেখাবে।

বিশেষ দ্রষ্টব্য: একবার ফি জমা দিলে তা কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

ধাপ ৩: বাছাই পর্ব (Selection)

পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কম্পিউটার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে যোগ্য ছাত্র-ছাত্রীদের নির্বাচন করবে।

বিষয়ভিত্তিক ন্যূনতম নম্বর (Cut-off)

  • Artificial Intelligence & Data Science নেওয়ার জন্য দশম শ্রেণীর অঙ্ক (Mathematics)-এ ন্যূনতম ৩৫ নম্বর প্রয়োজন।
  • Biology নেওয়ার জন্য দশম শ্রেণীর জীবনবিজ্ঞান (Life Science)-এ ন্যূনতম ৩৫ নম্বর প্রয়োজন।
  • Chemistry নেওয়ার জন্য দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (Physical Science)-এ ন্যূনতম ৩৫ নম্বর প্রয়োজন।
  • Computer Science নেওয়ার জন্য দশম শ্রেণীর অঙ্ক (Mathematics)-এ ন্যূনতম ৩৫ নম্বর প্রয়োজন।
  • Geography নেওয়ার জন্য দশম শ্রেণীর ভূগোল (Geography)-এ ন্যূনতম ৩৫ নম্বর প্রয়োজন।
  • Mathematics নেওয়ার জন্য দশম শ্রেণীর অঙ্ক (Mathematics)-এ ন্যূনতম ৩৫ নম্বর প্রয়োজন।
  • Physics নেওয়ার জন্য দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (Physical Science)-এ ন্যূনতম ৩৫ নম্বর প্রয়োজন।
  • Statistics নেওয়ার জন্য দশম শ্রেণীর অঙ্ক (Mathematics)-এ ন্যূনতম ৩৫ নম্বর প্রয়োজন।

ধাপ ৪: নথিপত্র যাচাই (Verification)

নির্বাচিত হওয়ার পর, ওয়েবসাইটে প্রকাশিত নির্দিষ্ট দিনে অভিভাবকদের সাথে স্কুলে এসে আসল নথিপত্র যাচাই করাতে হবে এবং ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে।

গুরুত্বপূর্ণ: চূড়ান্ত ভর্তির জন্য স্কুলে সশরীরে উপস্থিত থাকা এবং নথিপত্র যাচাই করা বাধ্যতামূলক।

আবেদন করার আগে যা যা প্রয়োজন

পাসপোর্ট সাইজের ছবি

স্কুলের পোশাকে তোলা একটি সাম্প্রতিক রঙিন ছবি (সর্বোচ্চ সাইজ: ৫০ KB)

শেষ পরীক্ষার মার্কশিট

ফর্ম পূরণের সময় নম্বর এন্ট্রি করার জন্য এটি হাতের কাছে রাখুন

অ্যাডমিট কার্ড (Admit Card)

অ্যাডমিট কার্ড অনুযায়ী সঠিক নামের বানান এবং জন্মতারিখ লিখতে হবে

আধার কার্ড

ফর্ম পূরণের সময় আধার নম্বরটি অবশ্যই দিতে হবে

ব্যাঙ্কের বিস্তারিত তথ্য

আবেদনকারীর ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড

প্রয়োজনীয় লিঙ্কসমূহ

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

আমি যদি আমার অ্যাপ্লিকেশন বা ফর্ম নম্বর ভুলে যাই, তাহলে কী করব?
কোনো চিন্তা নেই। ফর্মে ব্যবহৃত আপনার নাম (অ্যাডমিট কার্ড অনুযায়ী), জন্মতারিখ এবং মোবাইল নম্বর পুনরায় এন্ট্রি করলে সিস্টেম আপনার পুরোনো অ্যাপ্লিকেশন নম্বরটি দেখিয়ে দেবে।
ফর্ম জমা দেওয়ার পর আমি কি কোনো তথ্য পরিবর্তন করতে পারব?
ফর্ম জমার পর নাম, জন্মতারিখ এবং ফোন নম্বর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। অন্যান্য তথ্যের সংশোধনের জন্য স্কুল অফিসে যোগাযোগ করুন।
ফর্ম জমার সাথে সাথে যদি পেমেন্ট করতে না পারি?
আপনি পরেও পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট পেজে গিয়ে "Admission & Annual School Fees" বিভাগটি বেছে নিয়ে আপনার ফর্ম নম্বরটি দিন।
পেমেন্ট পেজে যান
ভর্তির ফি অনলাইনে জমা দিলেই কি আমার ভর্তি সম্পূর্ণ হয়ে যাবে?
না। ফি জমা দিলে আপনার আবেদন এবং বাছাই প্রক্রিয়া চূড়ান্ত হবে। কিন্তু অভিভাবকের সাথে স্কুলে এসে আসল নথিপত্র যাচাই (Verification) না করা পর্যন্ত এবং অ্যাডমিশন রেজিস্টারে সই না করা পর্যন্ত আপনার ভর্তি সম্পন্ন হবে না।

যদি আপনি নিজে অনলাইনে ফর্ম পূরণ করতে অসমর্থ হন, তবে আপনার সমস্ত নথিপত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ১১.৩০ অপরাহ্ন (PM) on ১৯ JUNE স্কুল অফিসে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব।